গলগি বডি বা গলগি কমপ্লেক্স একটি জটিল সাইটোপ্লাজমীয় গঠন, যা মসৃণ সিস্টারনি, নালিকা জালক তৎসহ ভেসিকল ও ভ্যাকুওল নিয়ে গঠিত। ক্যামিলো গলগি পেঁচার স্নায়ুকোশের নিউক্লিয়াসের নিকটে এদের জালিকাকার আকারে দেখেন এবং গলগি বডিস নামে অভিহিত করেন। উদ্ভিদ কোশে এদের কিছুটা বিক্ষিপ্তভাবে থাকতে দেখা যায়। উদ্ভিদ কোশে এদের ডিকটিওজোম নামে অভিহিত করা হয়
আদর্শ কোশের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকট ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপটা থলির মতো এবং ক্ষুদ্র গহ্বরের মতো যেসব অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থাকে, তাদের 'গলগি বডি' বলে।গলগি বডির কাজ:
গলগি বড়ির প্রধান কাজগুলি হল—
● ক্ষরণ: গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রিটরি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। ক্ষরণকারী ভেসিকলগুলি এই কার্যের সঙ্গে সংশ্লিষ্ট।
● পরিবহণ: গলগি বডি কোশ-মধ্যস্থ বিভিন্ন পদার্থ,
যেমন— উৎসেচক, যোগকলার ধাত্র, ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহণে সহায়তা করে।
● কার্বোহাইড্রেট সংশ্লেষ: সরল শর্করা থেকে কার্বোহাইড্রেট সংশ্লেষে গলগি বডির বিশেষ ভূমিকা আছে। উদ্ভিদকোশে পেকটিন, পলিমিউকোপলিস্যাকারাইড সংশ্লেষ গলগি বডির সাহায্যে সম্পন্ন হয়।
● লাইসোজোম গঠন: গলগি সিস্টারনি প্রাথমিক লাইসোজোম সৃষ্টি করে।
● অ্যাক্রোজোম গঠন: গলগি বডি শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে।

0 Comments: