দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর প্রবাহপথে স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ অনেক বেশি থাকায় পশ্চিমা বায়ু প্রচণ্ড গতিতে অগ্রসর হয়।
৪০° থেকে ৬০° দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুকে তাই 'সাহসী পশ্চিমা বায়ু' বা 'বহুরূপী পশ্চিমা বায়ু' বলা হয়।অক্ষরেখা ভেদে এর ৩টি নামকরণ আছে। যথা—
- গর্জনশীল চল্লিশা।
- ক্রোধোন্মত্ত পঞ্চাশ।
- তীক্ষ্ণ চিৎকারকারী ষাট।
৪০° দক্ষিণ অক্ষরেখা বরাবর এই বায়ু সশব্দে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই এই অক্ষাংশকে গর্জনশীল চল্লিশা বলা হয়।
● ক্রোধোন্মত্ত পঞ্চাশ (Howling Fifties):
৫০° দক্ষিণ অক্ষরেখা বরাবর এই বায়ু প্রচণ্ড গতিতে উন্মত্তের ন্যায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। তাই ৫০° অক্ষরেখা বরাবর এই বায়ু ক্রোধোন্মত্ত পঞ্চাশ নামে পরিচিত।
● তীক্ষ্ণ চিৎকারকারী ষাট (Screaming Sixties):
৬০° দক্ষিণ অক্ষরেখা বরাবর এই বায়ু অত্যন্ত কর্কশ ও তীব্র শব্দে প্রবাহিত হয়। তাই ৬০° অক্ষরেখা বরাবর প্রবাহিত পশ্চিমা বায়ুকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলে।

0 Comments: