জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলে।সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক কোশ। এককোশী জীব থেকে শুরু করে সমস্ত উদ্ভিদ ও প্রাণীর দেহ এক বা একাধিক কোশ দিয়ে গঠিত। জীব দেহের যে সব জৈবিক ক্রিয়াগুলি (যেমন: পরিপাক, পুষ্টি, শ্বসন, রেচন, বৃদ্ধি, জনন ইত্যাদি) সম্পন্ন হয়, সেগুলি সবই কোশে এককভাবে সম্পন্ন হতে পারে। কোশ জীবের ক্ষুদ্রতম জীবিত একক, একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়। এছাড়া জীবনের কার্যগত ও গঠনগত একক বলা হয় অর্থাৎ একটা জীব বেঁচে থাকা অবস্থায় যত ধরনের কাজ করে সেগুলো সব তার কোষের মাধ্যমে হয়ে থাকে।
কোশের সংজ্ঞা:অর্ধভেদ্য বা প্রভেদক ভেদ্য আবরণী বেষ্টিত, প্রোটোপ্লাজম নির্মিত, স্ব-প্রজননশীল জীবদেহের গঠনমূলক এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ব্যতিরেকেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তাকে কোশ বলা হয়।
কোষের ব্যুৎপত্তিগত অর্থ:
‘কোষ' শব্দের ইংরেজি প্রতিশব্দ 'সেল' (cell)। সেল শব্দটি লাতিন শব্দ ‘সেলুলা’ থেকে এসেছে যার অর্থ একটি ‘ছোট্ট কক্ষ’।
১৬৬৫ সালে 'সেল' (cell) নামটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী রবার্ট হুক।
কোষের কাজ:
জীবদেহে কোষের প্রধান কাজ হল- বৃদ্ধি ও জনন।
উদ্ভিদ দেহের কোষের কাজ:
- মাটি থেকে জল ও খনিস দ্রব্য শোষণ করা।
- খাদ্য তৈরি করা।
- রঙিন ফুল তৈরি করা।
প্রাণী দেহের কোষের কাজ:
- চলনে সাহায্য করা।
- খাদ্যে স্বাদ অনুভব করা।
- খাদ্যের পরিপাক ও শোষণ।
- সারা দেহে অক্সিজেন পরিবহন করা।
কোষের গঠন:
সমস্ত কোষের তিনটি প্রধান অংশ থাকে, কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস।
কোষ পর্দা: (Plasma membrane).
- কোষের সাইটোপ্লাজমের বাইরে অবস্থিত প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত ত্রিস্তরীয় অর্ধভেদ্য পর্দা।
- এটি কোষের আকৃতি প্রদান করে ও ভিতরের অংশকে রক্ষা করে।
- এটি সজীব।
- এটি খুব পাতলা ও নমনীয় হয়।
- এটি কিছু বস্তুকে কোষের ভিতরে প্রবেশ করতে দেয় এবং কিছু বস্তুকে কোষের ভিতরে প্রবেশে বাধা দেয়।
সাইটোপ্লাজম: (Cytoplasm).
- নিউক্লিয়াস ব্যতিত কোষ পর্দা দিয়ে ঘেরা কোষের সজীব অংশ।
- কোষের অঙ্গাণুগুলিকে রক্ষা করে ও বিভিন্ন বিপাক ক্রিয়ার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হয়।
- সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু থাকে যারা নির্দিষ্ট কাজ করে।
নিউক্লিয়াস: (Nucleus).
কোষের কেন্দ্রে অবস্থিত প্রায় গোলাকার ঘন ও দ্বি একক পর্দা ঘেরা অংশ।
নিউক্লিয়াসে চারটি অংশ থাকে, যথা-
নিউক্লিয় পর্দা:- প্রোটিন ফ্যাট দ্বারা গঠিত নিউক্লিয়াসকে ঘিরে থাকে।
নিউক্লিওলাস:- RNA ও প্রোটিন দ্বারা গঠিত।
নিউক্লিওপ্লাজম:- একটি অর্ধতরল, অর্ধস্বচ্ছ ধাত্র যার মধ্যে ক্রোমাটিন সূত্র অবস্থান করে।
নিউক্লিয় জালিকা:- নিউক্লিও প্রোটিন নির্মিত জালিকা। ক্রোমোজোম গঠন করে।
নিউক্লিয়াস কোষ বিভাজন ও বংশগতি বৈশিষ্ট্য বহন করে।

0 Comments: