INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পার্ল হারবারের ঘটনা কী?

পার্ল হারবারের ঘটনা কী?


ছোটো দেশ জাপান সামরিক শক্তিতে বলীয়ান হয়ে যে আগ্রাসী নীতি গ্রহণ করেছিল তা ভবিষ্যতের পক্ষে অশনিসংকেত ছিল। এক মার্কিন সেনার কথায় ‘প্রশান্ত মহাসাগরের বুকে জাপানের উত্থান আমেরিকার গলার কাছে উদ্যত ছুরির মতো ছিল'।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রিটিশ ও মার্কিন অধিকৃত অঞ্চলগুলি যেভাবে জাপান একটার পর একটা দখল করেছিল তা ঠিক ছিল না। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর রবিবার সকাল ৮টা ১০ মিনিটে আমেরিকার নৌ-ঘাঁটি পার্ল হারবার জাপানের বোমারু বিমান অতর্কিতে আক্রমণে প্রায় ২,৪০০ মার্কিন সেনাসহ মোট ১৫,০০০ মার্কিনির মৃত্যু হয়। জাপানের ভাইস অ্যাডমিরাল নোগুচির নেতৃত্বে ৩৬০টি বোমারু বিমান, ৭২টি যুদ্ধ জাহাজ, ১৬টি ডেস্ট্রয়ার ও ১৫টি সাবমেরিন এক যোগে আক্রমণ চালায় এবং ১২০টি মার্কিন বিমান ও ২০টি জাহাজ ধ্বংস করে। এই পার্ল হারবার নামক মার্কিন সামরিক ঘাঁটিটি প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হল্লুলুতে অবস্থিত ছিল। এভাবে ঘুমন্ত দৈত্যকে ক্রুদ্ধ করে জাপানের সর্বনাশ হয়েছিল। এই ঘটনার বদলা হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর ধ্বংস করে (১৯৪৫)। এ ছাড়া আমেরিকা প্রচুর যুদ্ধাস্ত্র দিয়ে মিত্রপক্ষকে সাহায্য করায় দিকে দিকে অক্ষশক্তির পতন ঘনিয়ে আসে।

0 Comments: