INFO Breaking
Live
wb_sunny

Breaking News

অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী:

অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী:


ভারতের সংবিধানের ২৮০ নং ধারায় বলা আছে সংবিধান প্রবর্তিত হওয়ার দুইবছরের মধ্যে এবং তারপর প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি একটি করে অর্থ কমিশন (Finance Commission) গঠন করবেন।

অর্থ কমিশনের গঠন:
  • একজন সভাপতি ও চারজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়।
  • রাষ্ট্রপতি অর্থ কমিশনের সদস্যদের নিযুক্ত করেন।
  • কমিশনের সদস্যদের যোগ্যতা ও নিয়োগ সম্পর্কিত পদ্ধতি নির্ধারণের জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে ২৮০ (২) নং ধারা।

অর্থ কমিশনের সদস্যদের যোগ্যতা:
  • হাইকোর্টের বিচারপতি বা বিচারপতি পদের যোগ্যতা।
  • অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি বিষয় ও হিসাব-নিকাশের জ্ঞান।
  • প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা।
  • অভিজ্ঞ অর্থনীতিবিদ।
  • রাজামান্নার কমিটি (Rajamannar Committee) সুপারিশ করেছিল যে পরিকল্পনা কমিশনের একজন সদস্যকে অর্থ কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা দরকার।

অর্থ কমিশনের কার্যাবলী:
সংবিধানের ২৮০ (৩) নং ধারায় অর্থ কমিশনের কার্যাবলী সম্পর্কে উল্লেখ আছে। কমিশনকে নিম্নলিখিত বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ করতে হয়—
  • কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয় বা বণ্টনযোগ্য রাজস্ব কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলির প্রাপ্য অংশ।
  • ভারতের সঞ্চিত তহবিল থেকে রাজ্যগুলিকে অনুদান প্রদানের নীতি।
  • অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য সুপারিশ করতে রাষ্ট্রপতি যে সকল বিষয়ে কমিশনের কাছে পেশ করবেন।

অর্থ কমিশন সংবিধান অনুসারে মূলত দুটো দায়িত্ব সম্পাদন করে—
  • কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয় বা বণ্টনযোগ্য কেন্দ্র-রাজ্যগুলির অংশ বা ভাগ নির্ধারণ করা। অঙ্গরাজ্যগুলির অংশ এবং রাজ্যগুলির মধ্যে তার ভাগ বাঁটোয়ারার ব্যাপারে অর্থ কমিশন যে সুপারিশ করে কেন্দ্রীয় সরকার সাধারণভাবে তা গ্রহণ করে।
  • অঙ্গরাজ্যগুলির জন্য কেন্দ্রীয় অনুদানের নীতি নির্ধারণ।

অর্থ কমিশন রাষ্ট্রপতির কাছে তার সুপারিশ পেশ করে। রাষ্ট্রপতি এই সমস্ত সুপারিশ তার নিজের ব্যাখ্যাসহ ব্যবস্থা গ্রহণের জন্য পার্লামেন্টের কাছে পেশ করেন ২৮১ নং ধারা।

বস্তুত সুপারিশ করার মধ্যেই কমিশনের ক্ষমতা সীমাবদ্ধ। এই সমস্ত সুপারিশ কার্যকরী করতে বাধ্য করা যায় না।

  • অর্থ কমিশনের প্রথম (১৯৫১) সভাপতি কে.সি. নিয়োগী। কার্যকাল (১৯৫২-২৯৫৭)।
  • পঞ্চদশ অর্থ কমিশনের (২০১৭) সভাপতি এন.কে. সিং। কার্যকাল (৩০ অক্টোবর, ২০১৯-২০২৪)।

0 Comments: