INFO Breaking
Live
wb_sunny

Breaking News

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা:

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা:


স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা বিশেষ স্মরণীয়। তিনি অত্যন্ত দৃঢ় ও অনমনীয় পদক্ষেপ যথা- রক্ত ও লৌহনীতি বা Blood and Iron Policy গ্রহণ করেন। এই কারণে তাকে ভারতের লৌহ মানব বা ভারতের বিসমার্ক বলা হয়।

কঠোর মনোভাব: ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত দেশীয় রাজ্যগুলিকে ভারতে যোগদানে বাধ্য করতে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল কঠোর ও অনমনীয় মনোভাব গ্রহণ করেন।

কূটনৈতিক চাপ: প্যাটেল বিভিন্ন দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে নানা কূটনৈতিক চাপ সৃষ্টি করেন৷ তিনি তাঁর সচিব ভি পি মেননকে বলেন যে, আমরা দ্রুততার সঙ্গে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে না পারলে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা দেশীয় রাজ্যগুলির দরজা দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে।

সামরিক হুমকি: সর্দার প্যাটেল কোনো কোনো দেশীয় রাজ্যকে সামরিক অভিযানের কথা বলে ভারতে যোগদানে বাধ্য করেন।

অভিযান: সর্দার প্যাটেল শেষপর্যন্ত কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড় প্রভৃতি গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্যগুলির ওপর সামরিক অভিযান চালিয়ে রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত করেন।

উপসংহার: দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করে যে স্বাধীন ভারত গড়ে ওঠে তাতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনমনীয় মনোভাব, প্রখর কূটনৈতিক বুদ্ধি, সামরিক অভিযান প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁর কঠোর 'রক্ত ও লৌহ' নীতির চাপেই বহু রাজ্য ভারতভুক্তির দলিলে সই করতে বাধ্য হয়।

0 Comments: