INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা:

ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা:


ফরাসি বিপ্লব ‘সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ' প্রতিষ্ঠা করেছিল। এই বিপ্লব যে উদার ও আধুনিকতার সূচনা করেছিল তার প্রভাব পড়েছিল নারী সমাজে। এই বিষয়ে জর্জ রুদের রচনা উল্লেখযোগ্য রয়েছে।

ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের নারীদের অবদানের বিভিন্ন দিকগুলি হল—
জাতীয় সভায় অংশগ্রহণ:
১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে যে মহান ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল, তাতে পুরুষদের সঙ্গে মহিলারাও যুক্ত হয়ে পড়ে। ঐতিহাসিক কার্লাইল (Carlyle) তাঁর  'The French Revolution' গ্রন্থে  বিপ্লবে মহিলাদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন।

বাস্তিল দুর্গ আক্রমণের মহিলাদের অংশগ্রহণ:
আবার ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ জুলাই যখন জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে তখন বহু সাহসিনী মহিলা তাদের দুর্গ ভেঙে ফেলার জন্য উৎসাহ দিয়েছিল এবং নতুন ব্যবস্থা কার্যকর করার সপক্ষে মতপ্রকাশ করেছিল।

রুটির দাবিতে মহিলাদের অংশগ্রহণ:
রুটির দাবিতে ৫-৬ অক্টোবর যে বিশাল জনতা মিছিল করে রাজা-রানিকে প্যারিসে ফেরাতে ভার্সাই গিয়েছিল, সেই মিছিলে কমপক্ষে ১০ হাজার মহিলা যোগদান করেছিল এবং সেই কাজে তারা সফলও হয়েছিল, এমনকি মহিলারা অস্ত্রাগার লুণ্ঠনেও সক্রিয় ভূমিকা নেয়।

রাজতন্ত্রের শবযাত্রা অংশগ্রহণ:
১৭৯২ খ্রিস্টাব্দের ১০ আগস্ট টুইলারিস প্রাসাদ অবরোধের ক্ষেত্রে এবং ওই বছরের ২১ সেপ্টেম্বর জাতীয় সম্মেলনের অধিবেশনে রাজতন্ত্রের উচ্ছেদের পক্ষেও মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

বিপ্লবী প্রজাতন্ত্রী নারী সমিতি গঠন:
ফরাসি বিপ্লবকালে সংবিধানসভা বা বিপ্লবী আইনসভা ক্রীতদাসদের মুক্তিতে সচেষ্ট হলেও নারীর সামাজিক বা রাজনৈতিক অধিকারের স্বীকৃতি বিষয়ে কোনো প্রস্তাব গ্রহণ করেনি। ফলে নারীরা পুরুষের সমানাধিকার দাবি করে। ১৭৯৩ খ্রিস্টাব্দের নারীসমাজের অধিকার ও প্রজাতন্ত্রের পক্ষে প্রচার চালানোর জন্য প্যরিসে ক্লেয়ার ল্যাকম্ব ও পাওলিন লেয় 'বিপ্লবী প্রজাতন্ত্রী নারী’ সমিতি গঠন করেছিলেন।

মন্তব্য:
ফরাসি বিপ্লবকালে বিপ্লবী নেতারা নারীদের রাজনৈতিক অধিকার ও যোগ্যতার প্রশ্নে দূরদর্শিতার পরিচয় দিতে না পারলেও এ সময়ে নারীমুক্তির যে আন্দোলন শুরু হয়েছিল, তা পরবর্তীকালে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হয়।

0 Comments: