INFO Breaking
Live
wb_sunny

Breaking News

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড:

জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড:


১৯১৯ সালের ১০ এপ্রিল রাওলাট আইনের মাধ্যমে দুই দেশপ্রেমিক ড. সত্যপাল চৌধুরী ও ড. সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মুক্তির দাবিতে ১৯১৯ সালের ১৩ এপ্রিল জালিয়ানওয়ালাবাগে (অমৃতসরের কাছে) একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাইকেল ও ডায়ার গুলি চালালে প্রচুর হতাহত হয়। এটিই ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯ সাল) নামে পরিচিত।


জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলাফল:
  • ১৮ এপ্রিল রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করা হয়।
  • জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ‘নাইট’ উপাধি ত্যাগ করেন।
  • এই ঘটনায় সরকার পক্ষ যে তদন্ত কমিশন গঠন করেছিল তার নাম ‘হান্টার কমিশন'। যার প্রধান ছিলেন হান্টার।
  • আবার জাতীয় কংগ্রেস থেকে যে কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন মতিলাল নেহেরু। নেহেরু কমিশনের অন্যান্য সদস্য হলে— চিত্তরঞ্জন দাস, ফজলুল হক, এম. আর. জয়া কর, আব্বাস তৈয়বজী ও মহাত্মা গান্ধী।
  • ১৯২০ সালের ২৫ মাৰ্চ মতিলাল নেহেরুর নেতৃত্বাধীন কমিশন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের (১৯১৯, ১৩ এপ্রিল) জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করেন এবং ডায়ারকে শাস্তি দানের সুপারিশ করেন।
  • প্রসঙ্গত উল্লেখ করা যায়, উধম সিং ১৯৪০ সালে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করেন।
  • জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে গান্ধীজী ইয়ং ইন্ডিয়া (Young India) পত্রিকায় লেখেন ‘এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব একে শেষ করতেই হবে' [This satanic Government cannot be mended, it must be ended].

0 Comments: