INFO Breaking
Live
wb_sunny

Breaking News

হিন্দু মেলার অপর নাম কি? হিন্দুমেলার উদ্দেশ্য কি ছিল?

হিন্দু মেলার অপর নাম কি? হিন্দুমেলার উদ্দেশ্য কি ছিল?


হিন্দু মেলার অপর নাম ‘জাতীয় মেলা’ বা ‘চৈত্র মেলা’। ১৮৬৭ খ্রিস্টাব্দে নবগোপাল মিত্রের উদ্যোগে কলকাতায় ‘জাতীয় মেলা’ বা ‘চৈত্র মেলা’ বা ‘হিন্দুমেলা' প্রতিষ্ঠিত হয়।


হিন্দুমেলার উদ্দেশ্য:
  •  বাংলা তথা ভারতের সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে জাতীয় ঐক্যবোধ জাগ্রত করা।
  •  হিন্দুধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া।
  •  সামাজিক ক্ষেত্রে উন্নতি ঘটানো বিশেষ করে শিক্ষা, সাহিত্য, শিল্প, সংগীত, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে উন্নতি সাধন করা।
  •  পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা।
  •  জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া ইত্যাদি ছিল এর উদ্দেশ্য।

0 Comments: