ইলবার্ট বিল কি?
১৮৮৩ সালের লর্ড রিপনের সময়কালে বেশ কিছু চমৎকৃত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। যাদের মধ্যে ইলবার্ট বিল অন্যতম। রিপন পূর্ববর্তী সময়ে ভারতীয়দের বিচার ব্যবস্থায় অধিকার থাকলেও কোনো ব্রিটিশকে শাস্তি প্রদানের ক্ষমতা ছিল না। এই বিল মূলত সেই ব্যবস্থায় ছেদ টানে এবং বিচার ব্যবস্থাতে সাম্য আনে। এই বিল উত্থাপন করেন উদারমনস্ক রিপনের আইন সদস্য সি.পি.ইলবার্ট এই বিল ব্রিটিশদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে।ইউরোপীয়রা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেন?
উদারপন্থী শাসক লর্ড রিপন তার আইন সচিব কোর্টনি পি ইলবার্টের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য একটি বিল প্রস্তুত করেন। এটি ‘ইলবার্ট বিল’ নামে পরিচিত।
এই বিলে ভারতীয় বিচারকদের শ্বেতাঙ্গদের বিচারের অধিকার দান করা হলে শাসক জাতি শ্বেতাঙ্গরা তা মানতে অস্বীকার করে। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসন-এর নেতৃত্বে এর বিরুদ্ধে গড়ে ওঠে ‘ডিফেন্স অ্যাসোসিয়েশন’। ভারত ও ইংল্যান্ডে ইংরেজরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। বাধ্য হয়ে লর্ড রিপন জুরি ব্যবস্থা প্রবর্তন করে বিলের সঙ্গে মাধ্যমে শ্বেতাঙ্গদের আধিপত্য মেনে নেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতসভা এই বিলের স্বপক্ষে তীব্র তীব্র আন্দোলন গড়ে তোলেন।

0 Comments: