INFO Breaking
Live
wb_sunny

Breaking News

সভাসমিতির যুগ বলতে কী বোঝ?

সভাসমিতির যুগ বলতে কী বোঝ?


ভারতে জাতীয় জাগরণের ঊষালগ্নে ভারতবাসী উপলব্ধী করে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে দেশীয় স্বার্থ রক্ষা এবং সরকারি অনাচারের বিরুদ্ধে জনমত গঠনের একমাত্র উপায়  হল সংঘবদ্ধ রাজনৈতিক আন্দোলন।


তাই, উনিশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ ১৮৫৭ থেকে ১৮৮৫ খ্রীঃ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার, জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতির ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। এজন্য এই সময়কালকে ‘সভাসমিতির যুগ’ বলা হয়। ড. অনিল শীল ঊনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করেছেন।

0 Comments: