INFO Breaking
Live
wb_sunny

Breaking News

আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে 'সোমপ্রকাশ' পত্রিকার গুরুত্ব:

আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে 'সোমপ্রকাশ' পত্রিকার গুরুত্ব:


উনিশ শতকের ভারতের ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ উপাদান হলো দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত 'সোমপ্রকাশ' পত্রিকাটি।


ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব গুলি হল-
শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মুখপত্র:
উনিশ শতকের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের মুখপাত্র হয়ে উঠেছিল সোমপ্রকাশ পত্রিকাটি। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শহরের মধ্যবিত্তরা এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে তৎকালীন সরকারের নানা দমন মূলক শাসন নীতির আসল রূপ তুলে ধরতেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি:
সোমপ্রকাশ পত্রিকায় বাল্য বিবাহ, বহু বিবাহ, কৌলিন্য প্রথা প্রভৃতি উপর লেখা প্রকাশিত হলে পাঠকদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। স্ত্রী শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নীলকরদের অত্যাচারের বিবরণ:
সোমপ্রকাশ পত্রিকা প্রথম থেকেই ভারতীয় সাধারণ কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তুলত। এর ফলে সাধারণ মানুষের মনে এক বৃটিশ বিরোধী বাতাবরণ সৃষ্টি হয়।

স্বদেশ চিন্তার প্রসার:
এই পত্রিকার মাধ্যমে ধারাবাহিকভাবে ব্রিটিশবিরোধী স্বাদেশিকতার পক্ষে প্রচার চালানো হয়। এর ফলে সাধারণ মানুষের মনে স্বদেশপ্রেমের জাগরণ ঘটে।

0 Comments: