ধান (Paddy) বৈজ্ঞানিক নাম-ওরাইজা স্যাটিভা
ধান হল গ্র্যামিনি গোত্রভুক্ত ১-২ মিটার লম্বা তৃণ জাতীয় উদ্ভিদ। এটি ভারতের প্রধান খাদ্য ফসল এবং সর্বপ্রধান কৃষিজ ফসল।ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ:
প্রাকৃতিক পরিবেশ:
জলবায়ু:
ধান উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ুর ফসল। একে মৌসুমি ফসল বলে।
- উষ্ণতা: ধান চাষে উষ্ণ আবহাওয়া (২০০-৩০° সে.) আদর্শ। বীজতলা তৈরি থেকে চারা রোপণ কালে ১৭০-২০° সে., বৃদ্ধির সময় অন্তত ২৫° সে. এবং পাকার সময় ২৭০-৩০° সে. উষ্ণতা প্রয়োজন।
- বৃষ্টিপাত: জলজ উদ্ভিদ গোত্রের গাছ হওয়ায় মাটি সর্বদা ভেজা থাকা ও ধান গাছের গোড়ায় ৪০-৪৫ দিন ১৫ সেমি জল থাকা প্রয়োজন। প্রচুর জল দরকার হওয়ায় একে তৃষ্ণার্ত ফসল (Thirsty Crop) বলে। তাই ধান চাষে প্রচুর বৃষ্টিপাত (১৫০-২০০ সেমি) আদর্শ। বৃদ্ধির সময় প্রতিমাসে গড়ে ১২ সেমি বৃষ্টি এবং পাকার সময় বৃষ্টিহীন রোদ ঝলমলে আবহাওয়া জরুরি।
- আর্দ্রতা: ধান চারা বৃদ্ধির সময় বায়ুতে উচ্চ আর্দ্রতা এবং পাকা ও কাটার সময়-আর্দ্রতাহীন শুষ্ক অবস্থা আদর্শ।
মাটি: উর্বর পলি মাটিতে ধানের ফলন সবচেয়ে বেশি। এছাড়া দোআঁশ, এঁটেল, বেলে, লাল মাটিতেও ধান চাষ হয়। মাটির নীচে অপ্রবেশ্য কাদার স্তর জমিতে জল দাঁড়াতে সাহায্য করে। সামান্য অম্লধর্মী বা ক্ষারীয় মাটি (PH ৫-৮) ধান চাষে আদর্শ।
জমি: নদী অববাহিকা, বদ্বীপ ও উপকূলের নিচু সমতল জলমগ্ন জমি ধান চাষে আদর্শ। পর্বতে ধাপ কেটেও চাষ হয়।
অর্থনৈতিক পরিবেশ:
শ্রমিক: ধান চাষ অত্যন্ত শ্রম নির্ভর। বীজতলা তৈরি, ভূমিকর্ষণ, চারা রোপণ, আগাছা নিড়ানো, সার ও কীটনাশক প্রয়োগ, ধান কাটা, ঝাড়া, সিদ্ধ, ভানা ইত্যাদি কাজে প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিক প্রয়োজন হয়।
আধুনিক কৃষি প্রযুক্তি: নিবিড় প্রথায় বাণিজ্যিকভাবে ফলন বাড়ানোর জন্য সংগঠিত জলসেচ, HYV ধানবীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
অন্যান্য: এছাড়া ধান চাষকে লাভজনক করতে পর্যাপ্ত মূলধন, সমৃদ্ধ বাজার ও উন্নত পরিবহণ থাকা প্রয়োজন।

0 Comments: