INFO Breaking
Live
wb_sunny

Breaking News

নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে?

নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে?


ভূপৃষ্ঠের বায়ুচাপের পার্থক্যই বায়ুপ্রবাহের প্রধান কারণ। যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয়। এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয়, তাকে 'নিয়ত বায়ু' বলে।

নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ:
নিয়ত বায়ুপ্রবাহ সৃষ্টির প্রধান কারণ ভূপৃষ্ঠ-সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যে কতকগুলি স্থায়ী উচ্চচাপ ও নিম্নচাপ বলয়ের অবস্থান। ওই বায়ুচাপ বলয়গুলির মধ্যে চাপের সমতা রক্ষার জন্য নিয়ত বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়।

নিয়ত বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য:
নিয়ত বায়ু স্থানীয় চাপবলয়কে অনুসরণ করে প্রবাহিত হয়। চাপবলয়গুলির পরিবর্তনের ফলে নিয়ত বায়ুরও স্থান পরিবর্তন ঘটে। নিয়ত বায়ু ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে অগ্রসর হয়।

নিয়ত বায়ুপ্রবাহের প্রকারভেদ:
নিয়ত বায়ু তিন প্রকার, যথা—
  • আয়ন বায়ু।
  • পশ্চিমা বায়ু।
  • মেরু বায়ু।

0 Comments: