আদর্শ কোশের সাইটোপ্লাজমে, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার ভিতরে, নিউক্লীয় পর্দা এবং এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গাত্রে যে সকল 100-400Å ব্যাস বিশিষ্ট রাইবোপ্রোটিন নির্মিত কণা থাকে এবং যার মধ্যে প্রোটিন এবং পলিপেপটাইড সংশ্লেষিত হয় তাকে রাইবোজোম বলে।
রাইবোজোমের অবস্থান:সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমদের সাইটোরাইবোজোম, মাইটোকন্ড্রিয়ায় অবস্থানকারী রাইবোজোমদের মাইটোরাইবোজোম বলে। রাইবোজোম সাইটোপ্লাজমে এককভাবে অবস্থান করলে তাকে মনোজোম এবং mRNA- এর ওপর সারিবদ্ধভাবে অবস্থানকারী অনেক রাইবোজোমকে পলিরাইবোজোম বা পলিজোম বলে।
রাইবোজোমের উৎপত্তি:
রাইবোজোম নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়।
রাইবোজোমের কাজ:
- রাইবোজোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা। এই প্রক্রিয়ায় m-RNA, t-RNA এবং বিভিন্ন উৎসেচকের সহায়তায় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডগুলি রাইবোজোমে শৃঙ্খলিত হয়ে প্রোটিন গঠন করে। প্রোটিন সংশ্লেষ করায় রাইবোজোমকে 'প্রোটিন ফ্যাক্টরি' বলে।
- সাইটোপ্লাজমে অবস্থিত মুক্ত রাইবোজোম প্রোটোপ্লাজম গঠনের জন্য বিভিন্ন প্রোটিন সংশ্লেষ করে।
- ER বা নিউক্লিয় আবরণীর গাত্রে অবস্থিত রাইবোজোম বিভিন্ন প্রকার ক্ষরিত প্রোটিন, উৎসেচক ইত্যাদি সংশ্লেষ করে। অর্থাৎ রাইবোজোম কোশের ক্ষরণে সাহায্য করে।
- রাইবোজোম T-RNA সঞ্চয় করে।
- এটি স্নেহপদার্থের বিপাকে সাহায্য করে।

0 Comments: