INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ভারতের হাইকোর্টের গঠন | ক্ষমতাও কার্যাবলী:

ভারতের হাইকোর্টের গঠন | ক্ষমতাও কার্যাবলী:


সংবিধান অনুসারে প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে (২১৪ নং ধারা)। সপ্তম সংবিধান সংশোধনী (১৯৫৬) অনুযায়ী দুই বা ততোধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি হাইকোর্ট গঠন করতে পারে। [২৩১ (১) ধারা]।

হাইকোর্টের গঠন:
  • ২১৬ নং ধারায় প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি থাকবেন।
  • প্রধান বিচারপতির পদশূন্য হলে সংশ্লিষ্ট হাইকোর্টের বিচারপতিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি একজনকে কার্যনির্বাহী প্রধান বিচারপতি (Acting Chief Justice) হিসাবে নিযুক্ত করতে পারেন [২২৩ ধারা]।
  • কাজের চাপ সাময়িকভাবে বৃদ্ধি পেলে রাষ্ট্রপতি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অতিরিক্ত বিচারপতি (Additional Judges) হিসাবে নিয়োগ করতে পারেন। অতিরিক্ত বিচারপতিরা মাত্র দুবছরের জন্য নিযুক্ত হন [২২৮ (২)ধারা]।

হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ:
  • সংবিধানের ২১৭ ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে উল্লেখ আছে।
  • রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সময় সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল এবং সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন। অন্যান্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাঁকে এছাড়াও সেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে হয়।

হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা:
  • ভারতের নাগরিক হতে হয়।
  • কোনো হাইকোর্টের অথবা দুই বা ততোধিক হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে অন্তত দশ বছরের অভিজ্ঞতা।
  • ভারতের কোনো বিচার বিভাগীয় পদে (Judicial Officer) অন্তত দশ বছরের অভিজ্ঞতা থাকতে হয়। অ্যাডভোকেট হিসাবে এবং বিচার-বিভাগীয় পদে দশ বছরের মিশ্র অভিজ্ঞতাও এক্ষেত্রে যোগ্যতা হিসাবে বিবেচিত হয়।

হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল:
  • হাইকোর্টের বিচারপতিগণ ৬২ বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন।
  • হাইকোর্টের স্থায়ী বিচারপতিগণ অবসর গ্রহণের পর সুপ্রীম কোর্ট ও অন্যান্য হাইকোর্ট ছাড়া অন্য কোনো আদালতে ওকালতি করতে পারেন না (২২০ ধারা)।
  • সুপ্রীম কোর্টের বিচারপতিগণ অবসরগ্রহণের পর ওকালতি করতে পারেন না।
  • সংবিধানের ২১২ (১) ধারা বলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের বদলী করতে পারেন।
  • হাইকোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন ২,৫০,০০০ টাকা; অন্যান্য বিচারপতির মাসিক বেতন ২,২৫,০০০ টাকা।
  • বেতন দেওয়া হয় সঞ্চিত তহবিল (Consolidated Fund) থেকে।

হাইকোর্টের ক্ষমতা:
সাধারণত দুটি প্রকারে বিভক্ত—
  1.  মূল এলাকা।
  2.  আপীল এলাকা।
  • এছাড়া — হাইকোর্টগুলি সুপ্রীম কোর্টের মতো অভিলেখ আদালত (Court of Record) হিসাবে কাজ করেন। (২১৫ ধারা)
  • সুপ্রীম কোর্টের মতো হাইকোর্টগুলিও নাগরিক অধিকার বলবৎ করার জন্য আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারেন (২২৬ ধারা)।

হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতি:
  • সংসদের উভয়কক্ষে উপস্থিত ও ভোটদানকারী ২/৩ অংশের সমর্থনে পদচ্যুতির প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে পদচ্যুত করতে পারেন।
  • বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা ২৮, কেন্দ্রশাসিত অঞ্চল ৮ টি। কিন্তু হাইকোর্টের সংখ্যা ২৫।
  • হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, রাজ্যপালের পরমার্শে। হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট নয়।

বিচারপতিদের বদলিকরণ (২২২ ধারা):
  • রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের বদলি করাতে পারেন।
  • ১৯৯৩ সাল পর্যন্ত এই বদলির কাজটি রাষ্ট্রপতি নিজের ইচ্ছানুযায়ী করতেন এবং শীর্ষ বিচারপতির সুপ্রিম কোর্ট পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক ছিল না।
  • ১৯৯৩ -র রায়ে বলা হয় শীর্ষ বিচারপতির সিদ্ধান্তই চূড়ান্ত এবং শুধুমাত্র শীর্ষ বিচারপতিই বদলিকরণের কার্য শুরু করতে পারেন।
  • হাইকোর্ট থেকে হাইকোর্টে বিচারপতিদের বদলি শীর্ষ বিচারপতির সম্মতি সহকারে হয়। 

0 Comments: