INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পৃথিবীর ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান সমূহ:

পৃথিবীর ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান সমূহ:


ভূবিজ্ঞানীরা পৃথিবীর অন্দরমহলকে প্রধানত ৩টি ভাগে ভাগ করেছেন।

যথা:— ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্ৰমণ্ডল।

পৃথিবীর অন্দরমহলের বিভিন্ন অংশের উপাদান ও গঠন হল—
● ভূত্বক (Crust):
ভূ-অভ্যন্তরে গড়ে ৩০ কিমি পর্যন্ত এই স্তর বিস্তৃত।

  •  ঘনত্ব:— এই স্তরের ঘনত্ব ২.৯ গ্রাম/ঘনসেমি।
  •  উপবিভাগ:— ভূত্বক দুটি ভাগে বিভক্ত:

সিয়াল: সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত। এটি স্থলভাগের উপরিভাগ।

সিমা: সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এটি জলভাগ অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উপরিভাগ।

  •  উপাদান:— এই স্তর সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা, অক্সিজেন, ক্যালশিয়াম প্রভৃতি দিয়ে গঠিত।

সিয়াল ও সিমা কে বিভক্ত করেছে কনরাড বিযুক্তি রেখা।

● গুরুমণ্ডল (Mantle):
ভূ-অভ্যন্তরে ৩০ কিমি থেকে ২৯০০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটি হল গুরুমণ্ডল।

  •  তাপমাত্রা:— এই স্তরের গড় তাপমাত্রা ২০০০° সে - ৩০০০° সে।
  •  ঘনত্ব:— এই স্তরের গড় ঘনত্ব ৩.৪-৫.৬ গ্রাম/ঘনসেমি।
  •  উপবিভাগ:— গুরুমণ্ডল দুটি ভাগে বিভক্ত:

ক্রোফেসিমা: গুরুমন্ডলের উপরে স্তর বা বহিঃগুরুমন্ডল। এই স্তর ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত।

নিফেসিমা: গুরুমন্ডল এর ভিতর স্তর বা অন্তঃগুরুমন্ডল। এই স্তর নিকেল (Ni), লোহা (Fe), সিলিকা (Si), ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত।

  •  উপাদান:— এই স্তরটি নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম দিয়ে গঠিত।

অন্তঃগুরুমন্ডল ও বহিঃগুরুমন্ডলকে বিভক্ত করেছে রেপিত্তি বিযুক্তি রেখা।

● কেন্দ্রমণ্ডল (Core):
ভূ-অভ্যন্তরে ২৯০০ কিমি থেকে ৬৩৭১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে কেন্দ্রমণ্ডল।

  •  তাপমাত্রা:— এই স্তরের গড় তাপমাত্রা ৫০০০° সে।
  •  ঘনত্ব:— এই স্তরের গড় ঘনত্ব ৯.১-১৩.১ গ্রাম/ঘনসেমি।
  •  উপবিভাগ:— কেন্দ্রমণ্ডলের দুটি উপবিভাগ, যথা:

[ক] অন্তঃকেন্দ্রমণ্ডল।
[খ] বহিঃকেন্দ্রমণ্ডল।

  •  উপাদান:— কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দিয়ে গঠিত।

বহিঃকেন্দ্রমন্ডল ও অন্তঃকেন্দ্রমন্ডলে বিভক্ত করেছে লেহম্যানবিযুক্তি রেখা।

● ভূপৃষ্ঠ ও গুরুমন্ডল কে বিভক্ত করেছে মোহোরোভিসিক বিযুক্তি রেখা।

● গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলকে বিভক্ত করেছে গুটেনবার্গ বিযুক্তি রেখা।

0 Comments: