INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ব্রিটিশ আমলে ভারতের জমির জরিপ ও ভূমি রাজস্ব ব্যবস্থা: (Land survey and land revenue system).

ব্রিটিশ আমলে ভারতের জমির জরিপ ও ভূমি রাজস্ব ব্যবস্থা: (Land survey and land revenue system).

ভারতের ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ছিল তার মধ্যে জমি জরিপ করা ও তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটি ও গুরুত্বপূর্ণ ছিল। কোম্পানি যে পদক্ষেপ গ্রহণ করেছিল সেগুলি হল- 


জমির জরিপ:
পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানি কলকাতা থেকে কুলপি পর্যন্ত ২৪ টি পরগনার জমিদারি পায়। ক্লাইভ এই জমিদারি মাপজোকের জন্য একদল জরিপবিদের খোঁজ চালান। ফ্র্যাঙ্কল্যান্ডের নেতৃত্বে এই জমিদারির জমি জরিপের কাজ শুরু হয়। কিন্তু জরিপ চলাকালীন ফ্র্যাঙ্কল্যান্ড মারা গেলে জরিপের কাজ শেষ করেন হগ ক্যামেরন।

নদীপথ জরিপ:
জেমস রেনেল বাংলার নদীপথগুলির জরিপ করেন। ব্রিটিশ কোম্পানি তাঁকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ করেন (১৭৬৭ খ্রিঃ)। বাংলার নদীপথগুলি জরিপ করে রেনেল বাংলার নদী গতিপথের ১৬ টি মানচিত্র তৈরি করেন।


কমিটি ও বোর্ড গঠন:
কোম্পানি বক্সারের যুদ্ধ জয় ও দেওয়ানি লাভের পর বাংলার জপি জরিপের মাধ্যমে রাজস্ব নির্ণয়ে উদ্যোগী হয়। এই লক্ষ্যে মুর্শদাবাদে গঠিত হয় কম্পট্রোলিং কাউন্সিল অব রেভেনিউ নামের একটি কমিটি এবং পরে গঠন করা হয় কমিটি অব রেভেনিউ (পরবর্তীকালে বোর্ড অব রেভেনিউ)।

ইজারাদারি ব্যবস্থা:
ব্রিটিশ কোম্পানি নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়া ব্যক্তির সঙ্গে এক জমি বন্দোবস্ত করে। পাঁচ বছর মেয়াদি এই বন্দোবস্তের নাম ইজারাদারি বা পাঁচসালা বন্দোবস্ত।

চিরস্থায়ী বন্দোবস্ত:
ধার্য রাজস্ব অনেক বেশি হওয়ায় ইজারাদারদের অনেকে দেয় রাজস্ব শোধে ব্যর্থ হয়। তাই কোম্পানি প্রথমে দশসালা বন্দোবস্ত চালু করে এবং পরে তা তুলে দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে।

0 Comments: